পুজাঁ উদ্বোধন করে ফেরার পথে দুর্ঘটনায় আহত হওয়া এক তরুণীকে রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করালেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। গতকাল বুধবার ঘটনাটি ঘটেছে নিউ আলিপুরের দুর্গাপুর সেতুর কাছে। বিকেলে সুরুচি সংঘের পুজাঁ উদ্ধোধন করতে গিয়েছিলেন মমতা। বিকেল সোয়া পাঁচটা নাগাদ তিনি পুজাঁ উদ্ধোধন করে ফিরছিলেন। হঠাত্ই সবাইকে চমকে দিয়ে দুর্গাপুর সেতুর মুখে নিজের গাড়ি থামিয়ে দেন। মুখ্যমন্ত্রীর নিরাপত্তা রক্ষীরা দেখতে পান, গাড়ির সামনে থাকা একটি বাসে উঠতে গিয়ে পড়ে গিয়েছেন এক তরুণী। নিরাপত্তারক্ষীদের কাছ থেকে ঘটনার কথা শুনে গাড়ি থামিয়ে দেন মমতা। সঙ্গে সঙ্গে পিছনের গাড়ি থেকে ছুটে আসেন মেয়র ফিরহাদ হাকিম। পুলিশও আসে। মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দেন, আহত ওই তরুণীকে দ্রুত উদ্ধার করে চিকিত্সার ব্যবস্থা করতে। - আনন্দবাজার পত্রিকা
