হংকংয়ে পুলিশের গুলির প্রতিবাদে গতকাল বুধবার ব্যাপক বিক্ষোভ হয়েছে। এর প্রতিবাদে চাকরিজীবী ও শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসেন। মঙ্গলবার চীনের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে হংকংয়ে ব্যাপক বিক্ষোভ হয়।
পুলিশ ও বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় ১৮ বছরের এক তরুণ একটি ধাতব লাঠি হাতে এক পুলিশের দিকে এগিয়ে গেলে তাকে থামাতে পুলিশ সরাসরি তার বুকে গুলি করে। হাসপাতালে গুলিবিদ্ধ তরুণের চিকিত্সা চলছে। তার অবস্থা স্থিতিশীল বলে পুলিশ জানিয়েছে। এর আগে রবিবার পুলিশের রাবার বুলেটে ইন্দোনেশিয়ার সাংবাদিক ভেবি মেগা ইন্দাহর ডান চোখ পুরোপুরি নষ্ট হয়েছে বলে জানিয়েছেন তার আইনজীবী। -বিবিসি
