যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন পণ্যে ৭শ’ কোটি ডলারের শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র। দেশটি ইইউ পণ্যে ১১ বিলিয়ন ডলার বা ১১শ’ কোটি ডলারের শুল্ক আরোপের পরিকল্পনা করেছিল। কিন্তু বিশ্ব বাণিজ্য সংস্থার কারণে কমিয়ে সাত বিলিয়নে নামানো হয়। বিমান তৈরি কোম্পানি এয়ারবাস ও বোয়িংয়ের মধ্যে গত ১৫ বছর দ্বন্দ্বের জের ধরে এই শুল্ক আরোপ করা হচ্ছে। দুই কোম্পানিকে অবৈধভাবে ভর্তুকির সুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ আছে। বিমান তৈরির বিভিন্ন যন্ত্রপাতিসহ বিলাসবহুল পণ্যে শুল্ক আরোপ করা হতে পারে। -বিবিসি
