আড়াইহাজারে পানিতে ডুবে আফিব নামের দেড় বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের লস্করদী গ্রামে এই ঘটনা ঘটে। মৃত আফিব ওই গ্রামের সোহেল মিয়ার ছেলে।
জানা গেছে, শিশুর আফিব বিকাল ৪টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয়। তার স্বজনরা অনেক খোঁজা খুজির করে তাকে পায় না। পরে বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় সন্ধ্যা ৬টার দিকে স্বজনরা উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের নিয়ে আসার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
আড়াইহাজার স্বাস্থ্য কেন্দ্রের জরুরী বিভাগের চিকিৎসক মোশাররফ হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আসার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
ইত্তেফাক/এমআরএম
