গাইবান্ধায় রুশ বিপ্ল¬ব ও বাসদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ২২:০১

গাইবান্ধায় রবিবার রুশ বিপ্লব ও বাসদ মাকর্সবাদীর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে একটি শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ে পার্টির জেলা শাখার আহ্বায়ক আহসানুল হাবীব সাঈদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পার্টির জেলা শাখার সদস্য সচিব মঞ্জুর আলম মিঠু, জেলা নেতা কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন, নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।