আখাউড়ায় শিশু যৌন নিপীড়নকারী আটক

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১৬:৩৪

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় হেকিম মিয়া (২৪) নামের এক শিশু যৌন নিপীড়নকারীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের বড় গাঙ্গইল গ্রামে। যৌন নিপীড়নকারী হেকিম নেত্রকোনার বারহাট্টা উপজেলার জিতনপুর গ্রামের আব্দুর রাজ্জাক মিয়ার ছেলে। সে পেশায় একজন দিনমজুর।

বৃহস্পতিবার  দুপুরে পুলিশ তাকে মামলাসহ আদালতে সোপর্দ করে। পুলিশ জানায়,  আটক হেকিম উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের বড় গাঙ্গইল গ্রামের একটি বাড়িতে বেশ কয়েকদিন ধরে দিনমজুরের কাজ করতো। বুধবার  দুপুরে বাড়ির মালিকের পাঁচ বছর বয়সী কন্যা শিশুকে আদর করার কথা বলে প্রথমে কোলে তুলে নেয়। পরে শিশুটিকে সে যৌন নিপীড়ন শুরু করে। 

শিশুটির কান্নার শব্দে বাড়ির লোকজন তার কাছে ছুটে আসে এবং শিশুটিকে উদ্ধার করে। পরে গ্রামবাসী তাকে গণপিটুনী দিয়ে পুলিশের হাতে তুলে দেয়।

আরও পড়ুন: পলাশে ঘুষ না দিলে মিলছে না মাতৃত্বকালীন ভাতা

আখাউড়া থানা অফিসার ইনচার্জ রসুল আহমদ নিজামী বলেন, 'আটক যৌন নিপীড়নকারী হেকিমকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

ইত্তেফাক/নূহু