ব্রাহ্মণবাড়িয়ার আখাউডায় ৫ বছরের শিশু ধর্ষণ চেষ্টাকালে নেত্রকোনা জেলার এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। ওই যুবকের নাম হেকিম মিয়া (৩০)। সে নেত্রকোনা জেলার বারহাট্টি থানার জিমান গ্রামের মো. আবদুল জব্বরের ছেলে। বুধবার বিকেলে উপজেলার বড়গাঙ্গাইল থেকে তাকে আটক করা হয়।
আরও পড়ুন: চরফ্যাশনে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
এ ব্যাপারে আখাউড়া থানার ওসি রসুল আহমেদ নিজামী বলেন, 'স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ভূক্তভোগী শিশুটির মা বাদী হয়ে আখাউড়া থানায় মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানোর হয়েছে।'
ইত্তেফাক/নূহু
