দুপুর ও একটি নিঃসঙ্গ ঘুঘু

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১৯:২৯

তক্তপোশটি বাইরে খোলা হাওয়ায় , সেখানে চাটাই বিছিয়ে

বৃদ্ধ মানুষটি ভিজছেন রোদে ও বৃষ্টিতে।

 

বৃদ্ধা টুকটুক হেঁটে সারছেন গেরস্থালী। ঝুলছে দেয়ালে

কার্নিশে ঝুলকালি। মাকড়শা, টিকটিকি হাঁটছে অবাধে।

শ্লথ হাত তার, নির্বিকার, নির্লিপ্ত চোখ শুধু চাটে।

 

ছেলেরা মেয়েরা যে যার মতো চলে গেছে দূরে। বহু দূরে।

দুপুরে অশ্বত্থ ছায়া নামে। একটি নিঃসঙ্গ ঘুঘু শুধু ডাকে।