শরত্ এলেই

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১৯:৩৬

বাইরে নাকি ঝরছে রাতে

শিশির ফোঁটা ফোঁটা

আকাশ থেকে তারার মোতি

পড়ছে গোটা গোটা।

 

সকাল হলেই ঘাসের ডগায়

শিশির ঝলমল

রাত ফুরালে তারারা কোথায়

যায় হারিয়ে বল?

 

শরত্ এলেই রাতের আকাশ

ফিসফিসিয়ে বলে,

দিনের বেলায় তারারা সব

ঘুমায় তাদের দলে।