পূর্বাকাশে রোদ উঠেছে
পশ্চিমে সব নীল,
পাতার ফাঁকে ঐ দেখা যায়
উড়ছে জোড়া চিল।
চিলের ডানে পাচ্ছে শোভা
সাদা মেঘের দল,
মেঘ ও রোদের লুকোচুরি
প্রাণখোলা উচ্ছ্বল।
নদীর পাড়ে দোলায় মাথা
শুভ্র কাশের ফুল
ঘরের পাশে শিউলি ফোটে
প্রাণ করে আকুল।
এটাই আমার শরত্কালীন
বাংলাদেশের রূপ,
দেখলে আমার মনের মাঝে
সুখ ঝরে টুপ টুপ।
