পুজো মানে হাসি গান সারাদিন ছুটি
আনন্দে রাঙা মন খুশি লুটোপুটি।
শারদের এই ক্ষণে স্মৃতি হয়ে ভাসে
সেই দিন ছেলেবেলা ফিরে ফিরে আসে।
দুর্গতিনাশিনীর হাতে হয় বধ
অসুরের প্রাণ আর আঁধারের পথ।
পুজো আসে ধরাধামে নিয়ে শুভ আলো
পুজোতেই ঘুচে যাক সব জরা কালো।
পুজো মানে প্রার্থনা অসুরের নাশ
সকলকে ভালোবেসে একসাথে বাস।
