ম নে র কো ণে উঁ কি

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১৯:২১

প্রতিদিনই মনের কোণে উঁকি দেয় মন খারাপ করা নানা প্রশ্ন, নানা ভাবনা। কাউকে বলতে না পারা এই ভাবনাগুলো জমে জমে গড়ে ওঠে অপূর্ণতার পাহাড়। এমন নানা ভাবনার কথা আপনিও লিখে পাঠাতে পারেন আমাদের এই নিয়মিত আয়োজনে।

ঠিকানা :বিভাগীয় সম্পাদক, তরুণকণ্ঠ, দৈনিক ইত্তেফাক, ৪০ কাওরানবাজার, ঢাকা-১২১৫ 

প্রশ্ন :ফেসবুকিংয়ের অভ্যাসের কারণে ঘুম কম হয়। রাতে আগে ঘুমানোর জন্য বিছানায় গেলেও ফোনে চ্যাট করতে করতে প্রচুর সময় চলে যায়। সকালে সময়মতো ঘুম থেকে উঠে ক্লাসে যেতে সমস্যা হয়। এই অভ্যাস দূর করব কীভাবে?

 

উত্তর :মানুষ অভ্যাসের দাস তা সে ভালো বা খারাপ যেই অভ্যাসই হোক না কেন। কিন্তু সংকল্প যদি হয় অদম্য, তাহলে খারাপ অভ্যাসগুলো থেকে বেরিয়ে আসা অসম্ভব কিছু নয়। ফেসবুক বা সোশ্যাল নেটওয়ার্কিংয়ের বিভিন্ন সাইটগুলো সাধারণত এমনভাবে তৈরি করা হয় যা এর ব্যবহারকারীদের মধ্যে রিওয়ার্ড সিস্টেমের মাধ্যমে এক ধরনের আকাঙ্ক্ষা তৈরি করে। আর বারবার লাইক, শেয়ার বা কমেন্টের মাধ্যমে রিওয়ার্ড পাবার এ আকাঙ্ক্ষা একসময় রূপ নেয় আসক্তিতে। ফলে অনিয়ন্ত্রিত ফেসবুকিং শুধুমাত্র একটি অভ্যাস নয়, বরং একধরনের আসক্তি। তাই নিজের অদম্য আর স্থির ইচ্ছাশক্তির দ্বারা ধীরে ধীরে ফেসবুকিংয়ের এ আসক্তি থেকে বেরিয়ে আসার শুভ কামনা রইল।

রুদমিলা মাহবুব

প্রভাষক, ব্র্যাক বিশ্ববিদ্যালয়