এই সময়ের ছড়া

ক্যাসিনো

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ১৯:৪০

: তাই তাই তাই

   ক্যাসিনো তো নাই,

   কই যাবা, কী খাবা

   জুয়াড়ি মশাই!

 

: ভাই ভাই ভাই,

   কোনো কথা নাই,

   এক্ষুনি পথ ছাড়ো

   পালাই পালাই।

   ধাঁই ধাঁই ধাঁই

   জানটা বাঁচাই,

   আম-ছালা সব যাবে

   যদি ধরা খাই।

   নাই নাই নাই

   অত ভয় নাই;

   ফের হবে টাকাকড়ি

   যদি বেঁচে যাই।