লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়েছে: হাসানুল হক ইনু

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১৯:৪২

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের মধ্যে দিয়ে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা কুষ্টিয়ার মিরপুরে স্থানীয়দের সঙ্গে এক মতবিনিময় সভায় যোগ দেওয়ার আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

হাসানুল হক ইনু বলেন, বিএনপি নির্বাচনের নামে বারবার যে সমতল ভূমির কথা বলছেন তা নিশ্চিত হয়েছে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের মধ্যে দিয়ে। নির্বাচন কমিশন বা প্রশাসনের কোন আচরণ পক্ষপাতিত্ব হয়েছে বিএনপি তা বলতে পারছে না।

তিনি বলেন, অতীতের দশ বছর ধরে যারা আগুন সন্ত্রাস ও দুর্নীতির সঙ্গে জড়িত আছে তাদের বিরুদ্ধে প্রশাসন পুরাতন মামলা কার্যকর করছে। তাও একটি ধারাবাহিক প্রক্রিয়ায়।

আরও পড়ুন: আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভে ২০ কারখানায় ছুটি ঘোষণা, আটক ৪

ইনু বলেন, নতুন করে বিএনপির কোন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দেয়া হয়নি। শুধু অপরাধীদের বিরুদ্ধে ধারাবাহিক আইনি কার্যক্রম অব্যাহত আছে। এর সঙ্গে নির্বাচনের কোন সম্পর্ক নেই।

ইত্তেফাক/এমআই