ঐশ্বরিয়া বন্দনায় অ্যাঞ্জেলিনা জোলি

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ২০:০৮

জোলির ‘মেলাফিসেন্ট:মিসট্রেস অব এভিল’ সিনেমার হিন্দি সংস্করণের ট্রেলারে দেখা যাচ্ছে ঐশ্বরিয়াকে। বুধবার প্রকাশিত হয়েছে সিনেমাটির হিন্দি সংস্করণের ট্রেলার। হলিউডের সুপারস্টার অ্যাঞ্জেলিনা জোলির সিনেমায় হাজির হচ্ছেন বলিউডের সুপারস্টার সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই।

যেখানে দেখা যাচ্ছে, কালো রঙের পোশাক পরেছেন ঐশ্বরিয়া। তার চোখে সবুজ লেন্স এবং চুল বাঁধা জোলির মতো করে। ঐশ্বরিয়া অ্যাঞ্জেলিনা জোলির ভিলেন চরিত্রের সাজে হাজির হয়েছেন এখানে। আর এই ছবির ক্যাম্পেইনে একসঙ্গে জোলি ও ঐশ্বরিয়া এক ফ্রেমে থাকবেন। এরই ভেতরে বিভিন্ন গণমাধ্যমে ঐশ্বরিয়ার প্রশংসা করছেন হলিউডের এই সুপারস্টার।