শাকিব-অপু জুটির সর্বশেষ ছবি। বুলবুল বিশ্বাস পরিচালিত সিনেমাটি মুক্তি পেয়েছিল ২০১৭ সালের ঈদুল ফিতরে। নির্মাতার প্রথম ছবি ও শাকিব-অপু জুটির শেষ ছবি হিসেবে আলোচিত হয়েছিল ছবিটি। সেসময় প্রথমে খুব বেশি সিনেমা হলে মুক্তি পায়নি ‘রাজনীতি’। তবে দর্শকের প্রশংসা কুড়িয়েছিল বেশ। তবে এবার নতুন করে আবারো দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মধুমিতা সিনেমা হলে মুক্তি দেওয়া হচ্ছে ‘রাজনীতি’ সিনেমাটি।
