মটোরোলার আলট্রাওয়াইড অ্যাকশন ক্যামেরা ফোন এখন রবিশপে

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ২০:৩৪

মোবাইল অপারেটর রবির ই-কমার্স সাইট রবিশপে মিলবে মটোরোলা ওয়ান সিরিজের নতুন স্মার্টফোন মটোরোলা ওয়ান অ্যাকশন। ফোনটি ইন্ডাস্ট্রির প্রথম আলট্রাওয়াইড অ্যাকশন ক্যামেরা। বৃহস্পতিবার থেকে গ্রাহকরা রবিশপ থেকে মটোরোলা ওয়ান অ্যাকশন ফোনটি কিনতে পারছেন। রবিশপের গ্রাহকরা ২৫ হাজার ৯৯০ টাকায় ফোনটি কিনতে পারবেন এবং সঙ্গে পাবেন এক্স মিনি ব্লুটুথ স্পিকার সম্পূর্ণ ফ্রি। ৬.৩ ইঞ্চির সিনেমা ভিশন ডিসপ্লের মটোরোলা ওয়ান অ্যাকশন ফোনটিতে থাকছে  ৪ জিবি  র্যাম ও ১২৮ জিবি রম। প্রসেসর হিসেবে রয়েছে পাওয়ারফুল এক্স্যনস ৯৬০৯, ২.২ গিগাহার্চ অক্কটা কোর প্রসেসর। সিমেনা ভিশন ডিসপ্লের ফোনটিতে রয়েছে ৮৪% স্ক্রিন টু বডি রেটিও। স্মার্টফোনটিতে ৩৫০০ হাজার মিলিঅ্যাম্পিয়ারের পাশাপাশি রয়েছে টার্বো চার্জিং সুবিধা। —প্রেস বিজ্ঞপ্তি