ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার মূল্য সূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেনের পরিমাণও কমেছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন দুটোই কমেছে।
গতকাল ডিএসইতে মোট ৩৫৪টি কোম্পানির ১২ কোটি ৬০ লাখ ৬৭ হাজার ১৪৩টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৩২৮ কোটি ৬৩ লাখ ৯০ হাজার টাকা। যা গত কার্যদিবস থেকে ১৭ কোটি ৩৯ লাখ টাকা কম। বুধবার লেনদেনের পরিমাণ ছিল ৩৪৬ কোটি ৩ লাখ টাকা। বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ১ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে ৪৯৩৭ দশমিক ৮২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৩ দশমিক ২৭ পয়েন্ট কমে ১৭৫৫ দশমিক ২৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক শূন্য দশমিক ৫ পয়েন্ট বেড়ে ১১৩৬ দশমিক ৩৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭৩টির, কমেছে ১৩১টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানির শেয়ার।
লেনদেনের ভিত্তিতে প্রধান ১০টি কোম্পানি হলো—ন্যাশনাল টিউবস, বীকন ফার্মা, বাংলাদেশ শিপিং করপোরেশন, এসইএমএল এফবিএসএল গ্রোথ ফান্ড, স্ট্যান্ডার্ড সিরামিক, মুন্নু স্টাফলার, কপারটেক, সোনার বাংলা ইন্সুরেন্স, বিএসসিসিএল ও এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—এসইএমএল লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ড, ইনটেক লি., সিলভা ফার্মা, কপারটেক, সিএপিএম আইবিবিএল মি. ফা., সিএপিএম বিডিবিএল মি. ফা. ০১, স্ট্যান্ডার্ড সিরামিক, এক্সিম ব্যাংক ফার্স্ট মি. ফা., ইন্ট্রাকো ও সি পার্ল। অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো—প্রিমিয়ার সিমেন্ট, প্রাইম ফাইন্যান্স, ইউনাইটেড এয়ার, ফার্স্ট ফাইন্যান্স, পপুলার লাইফ ইন্সুরেন্স, এসআইবিএল, সোনার বাংলা ইন্সুরেন্স, ইউনাইটেড পাওয়ার, মুন্নু স্টাফলার ও যমুনা অয়েল।
অপরদিকে গতকাল চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ২২ পয়েন্টে। এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৫৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ৯৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।
