চলতি বছরের গত ৯ মাসে ওয়ালটন টিভি বিক্রিতে ৭৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। ওয়ালটন টিভি বিক্রির এ সাফল্য ‘টিভি ব্র্যান্ডিং অ্যান্ড সেলস অ্যাওয়ার্ড’ প্রোগ্রাম-এর। যাতে ৩০ জন এরিয়া ও জোনাল ম্যানেজারকে পুরস্কৃত করা হয়। পাশাপাশি ডিজিটাল ক্যাম্পেইন সিজন ফোরের আওতায় টিভির সৃজনশীল ব্র্যান্ডিং কার্যক্রম পরিচালনা করায় ১১ জন এরিয়া ম্যানেজার ও ১১টি প্রতিষ্ঠানকে দেওয়া হয় ‘বেস্ট ব্র্যান্ডিং অ্যাওয়ার্ড’। গত মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীতে ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ঐ অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন ওয়ালটন গ্রুপের ভাইস-চেয়ারম্যান এসএম নূরুল আলম রেজভী এবং পরিচালক রাইসা সিগমা হিমা। আরো উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক ইভা রিজওয়ানা, এমদাদুল হক সরকার, এস এম জাহিদ হাসান, মো. হুমায়ুন কবীর, মোহাম্মদ রায়হান, ড. মো. সাখাওয়াত্ হোসেন, আরিফুল আম্বিয়া, আমিন খান, টিভি বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রকৌশলী মোস্তফা নাহিদা হোসেন, টিভি মার্কেটিং ইনচার্জ মারুফ হাসান, টিভির প্রোডাক্ট ম্যানেজার তানবির মাহমুদ শুভ প্রমুখ।
অনুষ্ঠানে এস এম নূরুল আলম রেজভী বলেন, ওয়ালটনের টিভি মেনুফ্যাকচারিং ইউনিটে রয়েছে দেশের অন্যতম বৃহত্ গবেষণা ও উন্নয়ন বিভাগ। সেখানে অত্যন্ত মেধাবী, দক্ষ ও প্রশিক্ষিত প্রকৌশলীরা টেলিভিশন খাতের আধুনিক প্রযুক্তি নিয়ে নিয়মিত গবেষণা চালাচ্ছেন। এরই প্রেক্ষিতে ওয়ালটন গ্রাহকদের হাতে তুলে দিচ্ছে আগামী প্রজন্মের কোয়ান্টাম ডট প্লাস প্রযুক্তির স্পেকট্রা কিউ, বাংলা ভয়েস কন্ট্রোল স্মার্ট টিভি, জিরো বেজেল ডিসপ্লের মতো অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচারসমৃদ্ধ টেলিভিশন। আগামী বছরের শুরুতেই ওয়ালটন ওএলইডি প্রযুক্তির টেলিভিশন বাজারে ছাড়বে বলে জানান তিনি।-প্রেস বিজ্ঞপ্তি
