১৯৭১ সালের ১১ নভেম্বর মহান মুক্তিযুদ্ধে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বেতিয়ারা যুদ্ধে নরসিংদীর রায়পুরার দুই বীর মুক্তিযোদ্ধা শহীদ মো. দুদু মিয়া ও শহীদ বশিরুল ইসলাম (বশির মাস্টার)সহ ৯ জন শহীদ বীর মুক্তিযোদ্ধার স্মরণে রবিবার নরসিংদী জেলা ন্যাপ-কমিউনিস্ট পার্টি, ছাত্র ইউনিয়ন, বিশেষ গেরিলা বাহিনীর কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
গেরিলা মুক্তিযোদ্ধা জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা শিক্ষক নেতা ও ঢাবি’র সিনেট সদস্য রঞ্জিত কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা আতাউর রহমান ভূইয়া, মো. আরমান মিয়া, আফসার উদ্দিন আহমেদ, লস্কর আলী মিয়া, শহিদ উল্লাহ খন্দকার, খগেন্দ্র রায়, চিত্ত রঞ্জন সাহা, নাসির উদ্দিন, অজিত সাহা, মো. আরমান মিয়া, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সম্মিলিত সামাজিক আন্দোলনের জেলা সভাপতি নিবারণ রায়, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি অধ্যক্ষ অহিভূষণ চক্রবর্তী, সম্মিলিত সামাজিক আন্দোলনের জেলার সাধারণ সম্পাদক আজহারুল ইসলাম সরকার, নারী নেত্রী কল্পনা দাস প্রমুখ।
