শিগিগরই ফিরছেন অ্যালিসন

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ২০:৫৬

ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলের উদ্বোধনী ম্যাচে কাফ মাসলে চোট নিয়ে ৯ ম্যাচ মাঠের বাইরে ছিলেন দলটির ব্রাজিলীয় গোলরক্ষক অ্যালিসন বেকার। সেটা কাটিয়ে উঠে শিগিগরই মাঠে নামছেন তিনি, জানিয়েছেন দলটির কোচ য়ুর্গেন ক্লপ। আগামীকাল শনিবার লেস্টার সিটির বিপক্ষে ম্যাচ খেলে আন্তর্জাতিক ফুটবলের বিরতিতে যাবে ক্লাব ফুটবল। সেখান থেকে ফিরে ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে ক্লপের শিষ্যরা। দুটো ম্যাচের একটি দিয়েই মাঠে ফিরবেন তিনি এমনটাই মত ক্লপের, ‘দুটো মত আছে। একটা অ্যালিসনের নিজের এবং অন্যটি মেডিক্যাল বিভাগের অন্যদের, যা একটু বেশিই সতর্কতাপূর্ণ। আমাদের অপেক্ষা করতে হবে। অনুশীলনে সে দারুণ ভালো করছে কিন্তু এটা গুরুতর চোট ছিল এবং আমরা কোনো প্রকারের ঝুঁকি নিতে চাই না।