আগামীকাল অস্ট্রেলিয়া যাচ্ছেন রুমানা-জ্যোতি

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ২০:৫৭

বাংলাদেশি অলরাউন্ডার রুমানা আহমেদ ও উইকেটরক্ষক নিগার সুলতানা জ্যোতি উইমেন্স গ্লোবাল ডেভেলপমেন্ট স্কোয়াডের (ডব্লিউজিডিএস) অংশ হিসেবে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছেন।

অস্ট্রেলিয়া সফরে ডব্লিউজিডিএস সেখানকার উইমেন্স বিবিএলের (বিগ ব্যাশ) দলগুলোর বিপক্ষে ছয়টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। বিগব্যাশের প্রথম রাউন্ডের ম্যাচগুলোয় দলগুলোর হয়ে খেলার সুযোগও থাকছে রুমানা-জ্যোতিদের সামনে। গতকাল বিসিবির উইমেন্স উইং থেকে জানা গেছে, আগামীকাল শনিবার রাত সাড়ে ১২টায় দেশ ছাড়বেন দুই জন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আইসিসির সম্মিলিত প্রয়াসে এই সফরটি আয়োজন করা হয়েছে। আসন্ন সফরটি ডব্লিউজিডিএসের চতুর্থ সফর। নারী ক্রিকেটের শীর্ষস্থানীয় দলগুলোর বাইরের খেলোয়াড়দের পরিচিতি এনে দিতেই আইসিসির এই প্রয়াস। এর আগে ২০১৮ ও ২০১৯ সালের জুলাই মাসে ইংল্যান্ডে ও গতবছর অস্ট্রেলিয়ায় একই ধরনের সফর আয়োজন করা হয়েছিল।

ডব্লিউজিডিএসের অস্ট্রেলিয়া সফরের জন্য ১৩ সদস্যের দলে অধিনায়ক হয়েছেন পাকিস্তান অধিনায়ক বিসমাহ মারুফ। দলে সবচেয়ে বেশি উপস্থিতি থাই খেলোয়াড়দের। থাইল্যান্ড নারী ক্রিকেট দলের অধিনায়ক সোর্নারিন তিপ্পোচসহ তিন জন খেলোয়াড় আছে ডব্লিউজিডিএসের দলে।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশের নারী ক্রিকেটারের মধ্যে রুমানা ও খাদিজাতুল কোবরা বিগ ব্যাশের দলগুলোর সঙ্গে অনুশীলনের সুযোগ পেয়েছিলেন।

স্কোয়াড

বিসমাহ মারুফ (অধিনায়ক), রুমানা আহমেদ, নিগার সুলতানা জ্যোতি, নি মাদে পুত্রি সুওয়ান্দেবি (ইন্দোনেশিয়া), লারা মার্টিজ (আয়ারল্যান্ড), হ্যানা রোওয়ি (নিউজিল্যান্ড), কাইয়া আরুয়া, তানইয়া রুমা (পাপুয়া নিউগিনি), কেটি ম্যাকগিল, সারাহ ব্রাইস (স্কটল্যান্ড), সোর্নারিন তিপ্পোচ, সুলিপুর্ন লাওমি, নারুয়েমল চাইওয়াই (থাইল্যান্ড)।

সূচি

n                 ৯ অক্টোবর         ডব্লিউজিডিএস-মেলবোর্ন রেনেগেডস, স্টার্স                                        সম্মিলিত একাদশ

n                 ১০ অক্টোবর       ডব্লিউজিডিএস-স্ট্রাইকার্স; ডব্লিউজিডিএস-মেলবোর্ন            রেনেগেডস, স্টার্স সম্মিলিত একাদশ

n                 ১১ অক্টোবর       ডব্লিউজিডিএস-অ্যাডিলেড স্ট্রাইকার্স

n                 ১৩ অক্টোবর       ডব্লিউজিডিএস-হোবার্ট হ্যারিকেন্স, তাসমানিয়ান                                 টাইগার্স সম্মিলিত একাদশ

n                 ১৪ অক্টোবর       ডব্লিউজিডিএস-হোবার্ট হ্যারিকেন্স, তাসমানিয়ান                                 টাইগার্স সম্মিলিত একাদশ