আগামী বছর ঢাকায় অনুষ্ঠেয় জুনিয়র এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশের বিরুদ্ধে ছয়টি প্রস্তুতি ম্যাচ খেলতে ৭ অক্টোবর ঢাকায় আসবে ওমানের যুব (অনূর্ধ্ব-২১) হকি দল। টুর্নামেন্টটি খেলতে যাওয়া এই দুই দল ঢাকায় প্রথম ম্যাচ খেলবে ৮ অক্টোবর বিকাল সাড়ে ৪টায়। পরদিন সন্ধ্যা ৬টায় দ্বিতীয় খেলা। ১১, ১২, ১৪, এবং ১৫ অক্টোবর হবে অন্য প্রীতি ম্যাচগুলো।
বাংলাদেশ চেয়েছিল ভারতে গিয়ে ১২টি প্রস্তুতি ম্যাচ খেলতে। কিন্তু ভিসা জটিলতায় সফরটি হয়নি বলে ফেডারেশন সূত্র জানা গেছে। ওমান এখন পাকিস্তানে প্রীতি ম্যাচ খেলতে গেছে। সেখানে স্থানীয় একটি দলের বিপক্ষে ৪-০ গোলে জিতেছে। অন্যটি ২-২ গোলে ড্র হয়েছে। পাকিস্তান হতে ঢাকায় আসবে ওমান।
