মির্জাপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি—বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অনুষ্ঠানে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে বরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার উত্তর পেকুয়া জাগরণী উচ্চ বিদ্যালয়ে বিপুল উত্সাহ-উদ্দীপনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাঁশতৈল মো. মনসুর আলী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.আব্দুর রাজ্জাক বিএসসি। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, শহিদ ও প্রয়াত মুক্তিযোদ্ধার নিকটজন এবং মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনকারীরা শিক্ষার্থীদের কাছে সাক্ষাত্কার দিয়েছেন।
