টিফিনের টাকা বাঁচিয়ে লাল সবুজের প্রচেষ্টা, সবুজ করব দেশটা এ স্লোাগান নিয়ে ‘সকল অন্যায়কে লাল কার্ড ও দেশপ্রেমকে সবুজ কার্ড’ প্রদর্শন করলেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘ কুড়িগ্রামের উদ্যোগে উলিপুর উপজেলায় বজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। মাদককে না, বাল্যবিবাহকে না, ইভটিজিংকে না, ধর্ষণ ও দুর্নীতিকে না বলে গাছের চারা হাতে নিয়ে শপথ নিলেন উপস্থিত সবাই।
