চট্টগ্রামে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ২১:০৬

চট্টগ্রামে নিজ বাসা থেকে রেবেকা সুলতানা পলি (১৩) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত বুধবার রাতে নগরীর বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহর কুড়িপুকুর পাড় এলাকার খান টাওয়ারের নিচতলার একটি ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী বলেন, আমরা ঝুলন্ত অবস্থায় একটি মেয়ের লাশ উদ্ধার করেছি। কোনো কারণে মেয়েটি আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। পলিকে হত্যা করা হয়েছে দাবি করে পলির বড়ো ভাই রাসেল খান সাংবাদিকদের বলেন, পুলিশ তদন্ত করলেই খুনি শনাক্ত হবে।

জানা গেছে, রেবেকা সুলতানা পলি স্থানীয় সিটি করপোরেশন স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্রী। তার বাবা মালয়েশিয়া প্রবাসী এবং মা চট্টগ্রাম ইপিজেডে একটি পোশাক কারখানায় চাকরি করেন। তাদের বাড়ি খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায়।