চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পৌর সদরের ৪ নম্বর ওয়ার্ডের লস্করপাড়া এলাকায় হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গত বুধবার সকালে বাঁশখালী আদালতে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ঐ এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
মামলার বাদী শামসুল ইসলাম হেলাল জানান, চাঁদার দাবিতে প্রতিপক্ষের লোকজন আমার জায়গায় রোপিত গাছপালা কেটে ফেলে এবং সীমানা তারের বেড়া ভেঙে ফেলে।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম মজুমদার বলেন, ঘটনার খবর শুনে পুলিশ প্রেরণ করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তক্রমে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
