চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু)) ‘উন্নত পালন ও স্বাস্থ্য ব্যবস্থাপনার মাধ্যমে পাহাড়ি অঞ্চলে প্রাণিসম্পদের উত্পাদন বৃদ্ধি এবং মূল্য সংযোজন ও সরবরাহ ব্যবস্থাপনার ভিত্তিতে উত্পাদিত পণ্যের বাজারজাতকরণ’ শীর্ষক গবেষণা প্রকল্পের অগ্রগতির ওপর এক সেমিনার গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য প্রফেসর ড. গৌতম বুদ্ধ দাশ। প্রফেসর ড. মোহাম্মদ আলমগীর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. এম নুরুল আবছার খান, প্রফেসর ড. জান্নাতারা খাতুন এবং বান্দরবান জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনিসুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. গউজ মিয়া। সেমিনারে প্রকল্পের উপকারভোগী বান্দরবান ও খাগড়াছড়ি জেলার খামারিরাও উপস্থিত ছিলেন।
