হিমছড়ি সৈকতে গুলিবিদ্ধ লাশের পরিচয় মিলেছে

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ২১:০৭

গত ১ অক্টোবর সকালে মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি সৈকত এলাকা থেকে উদ্ধার করা গুলিবিদ্ধ মরদেহের পরিচয় পাওয়া গেছে। ফেসবুকের মাধ্যমে মাছ ব্যবসায়ী ছৈয়দ আলমের (৪২) স্ত্রী রোজিনা আক্তার তার স্বামীকে কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে শনাক্ত করে গতকাল বৃহস্পতিবার দুপুরে মরদেহটি টেকনাফ নিয়ে গেছেন। রোজিনা আক্তারের বরাত দিয়ে রামু থানার ওসি আবুল খায়ের বলেন, ৩০ সেপ্টেম্বর ছৈয়দ আলম মাছ কিনতে বের হয়ে আর বাড়ি ফেরেনি। স্ত্রীর দাবি মতে, তার স্বামীর নামে কোনো মামলা ছিল না, মাদক কারবারও করত না।