ডোমার উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়।
বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব খাটুরিয়া জাল্লির মোড় এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন এক যুবককে চ্যালেঞ্জ করলে মোটরসাইকেল রেখে পালানোর সময় পুলিশ আটক করে। আটক যুবক ছাদিকুল ইসলাম ছাদিক ডোমার চিকনমাটি পল্টন পাড়া গ্রামের আজগার আলীর ছেলে। ছাদিকের দেহ তল্লাশি করে ১২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। জব্দ করা হয় তার মোটরসাইকেল। পুলিশ রাতেই বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ডোমার থানায় মামলা করে।
ওসি মোস্তাফিজার রহমান বলেন, বৃহস্পতিবার দুপুরে মাদক ব্যবসায়ী ছাদিকুল ইসলাম ছাদিককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
