মটোরোলার আল্ট্রা ওয়াইড অ্যাকশন ফোনে মিলবে ফ্রি ব্লুটুথ স্পিকার

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ২১:১৪

মোবাইল অপারেটর রবির ই-কমার্স সাইট রবিশপে মিলবে বহুল প্রতীক্ষিত মটোরোলা ওয়ান সিরিজের নতুন স্মার্টফোন মটোরোলা ওয়ান অ্যাকশন। ফোনটি ইন্ডাস্ট্রির প্রথম আলট্রা ওয়াইড অ্যাকশন ক্যামেরা। বৃহস্পতিবার থেকে গ্রাহকরা রবিশপ থেকে মটোরোলা ওয়ান অ্যাকশন ফোনটি কিনতে পারবেন। রবিশপের গ্রাহকরা ২৫ হাজার ৯৯০ টাকায় ফোনটি কিনতে পারবেন এবং সঙ্গে পাবেন এক্স মিনি ব্লুটুথ স্পিকার সম্পূর্ণ ফ্রি। মটোরোলা ওয়ান অ্যাকশন ফোনটি ইন্ডাস্ট্রির সর্বপ্রথম স্মার্টফোন, যাতে রয়েছে আলট্রা ওয়াইড অ্যাকশন ক্যামেরা। ফোন হিসেবে ইতিমধ্যেই মটোরোলা বাজারে সুনাম অর্জন করেছে। মটোরোলা ওয়ান অ্যাকশনের বৈশিষ্ট্য : ৬.৩ ইঞ্চির সিনেমা ভিসন ডিসপ্লের মটোরোলা ওয়ান অ্যাকশন ফোনটিতে থাকছে  ৪ জিবি  যার্ম ও ১২৮ জিবি রম। স্মার্টফোনটিতে প্রসেসর হিসেবে রয়েছে পাওয়ারফুল এক্সনস ৯৬০৯, ২.২ গিগাহার্চ অক্কটা কোর প্রসেসর থাকার কারণে গেমিংয়ে পাবেন ভালো অভিজ্ঞতা। সিমেনা ভিশন ডিসপ্লের ফোনটিতে রয়েছে ৮৪% স্ক্রিন টু বডি রেটিও। স্মার্টফোনটিতে ৩ হাজার ৫০০ মিলি অ্যাম্পিয়ারের পাশাপাশি রয়েছে টার্বো চার্জিং সুবিধা। মটোরোলা ওয়ান অ্যাকশনের অন্যতম আকর্ষণের ট্রিপল ক্যামেরা সিস্টেম। ক্যামেরা সিস্টেমের পেছন দিকে রয়েছে ১২ এমপি+১৬ এমপি+৫ এমপি (১১৭ ডিগ্রি আলট্রা-ওয়াইড ভিডিও ক্যামেরা) ডুয়েল সিসিটি ফ্ল্যাশ। সামনের দিকে ইন ডিসপ্লে  ১২ মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে।