রাতে দোকানে লুটপাট চালানোর সময় তাদের মুখে ছিল বাঘ ও ষাঁড়ের মুখোশ। চুরি যাওয়া গয়নার মোট অর্থমূল্য ১৩ কোটি টাকা। সকলকে বোকা বানিয়ে ভেতরে ঢুকে প্রায় ঘণ্টা দেড়েক ধরে ডাকাতি করে তারা। ঘটনা ভারতের তামিলনাডুর তিরুচিরাপল্লির। সেখানকার জনপ্রিয় ললিতা শোরুমের একদিকের দেওয়াল ফুটো করে ঢুকে পড়ে ঐ দুই ডাকাত। মঙ্গলবার রাতে দোকানে লুটপাট চালানোর সময় তাদের মুখে ছিল বাঘ ও ষাঁড়ের মুখোশ। পুলিশ জানিয়েছে, কুকুররা যাতে কোনো গন্ধ না পায়, সেজন্য তারা লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়ে গিয়েছে। অথচ ঐ শোরুমে প্রহরারত ছিল ছয় জন রক্ষী। তাদের সবাইকে বোকা বানিয়ে ভিতরে ঢুকে প্রায় ঘণ্টা দেড়েক ধরে ডাকাতি করে তারা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যাচ্ছে, দুষ্কৃতীরা লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দেয় পুলিশের কুকুরকে বোকা বানানোর জন্য। —এনডিটিভি
