দশ মাসে দেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে ১ কোটি ৩০ লাখের বেশি

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১৯:৫০

তথ্যপ্রযুক্তি ডেস্ক

সম্প্রতি দেশের মোবাইল ব্যবহারকারীদের সংখ্যা প্রকাশ করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা (বিটিআরসি)। সংস্থাটির দেয়া তথ্যানুযায়ী দেশে মোবাইল গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ কোটি ৬০ লাখে। এ হিসেবে গত দশ মাসে মোবাইল গ্রাহক সংখ্যা বেড়েছে ১ কোটি ৩ লাখ ৫০ হাজার।

বিটিআরসি’র  দেয়া তথ্যানুযায়ী চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত বাংলাদেশে মোট মোবাইল গ্রাহক সংখ্যা ১৫ কোটি ৬৪ লাখ ৬৯ হাজার।

                চায়না ডট ওয়ারজি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ কোটি ২০ লাখ ৫ হাজারে। অন্যদিকে রবির গ্রাহক সংখ্যা ৪ কোটি ৭১ লাখ ৬২ হাজার, বাংলালিংকের ৩ কোটি ৩৮ লাখ ৯ হাজার এবং বাংলাদেশ রাস্ট্রায়ত্ত অপারেটর

 

টেলিটকের গ্রাহক সংখ্যা বর্তমানে ৩৪ লাখ ৯৩ হাজার। ২০১৭ সালে বাংলাদেশে মোবাইল গ্রাহক ছিল ১৪ কোটি ৫১ লাখ ১৪ হাজার।

               

                এর আগেও দেশের মোবাইল ব্যবহারকারীর সংখ্যা প্রকাশ করেছিল বিটিআরসি। তখনকার হিসেবে গত মে মাস পর্যন্ত দেশে মোবাইল ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৫ কোটি ৭ লাখ ২০ হাজার। মার্চ মাস শেষে গ্রাহক সংখ্যা ছিল ১৫ কোটি ৩ লাখ ৩০ হাজার। 

                বিটিআরসির পরিসংখ্যান অনুযায়ী মে মাসের শেষে দেশের সবচেয়ে বড় অপারেটর গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ছিল ৬ কোটি ৮৬ লাখ ৯০ হাজার। বাংলালিংকের ৩ কোটি ৩৩ লাখ ৪০ হাজার। রবি’র ৪ কোটি ৫০ লাখ ২০ হাজার। রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটকের গ্রাহক সংখ্যা ছিল ৩৪ লাখ ৫০ হাজার।

                             সূত্র : চায়না ডটওআরজি