অনাবাসী দেশীয় প্রকৌশলীদের সম্মেলন ফেব্রুয়ারিতে

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ১৯:৫১

 

বিশ্বজুড়ে কাজ করা অনাবাসী বাংলাদেশি প্রকৌশলীদের নিয়ে আগামী বছরের ফেব্রুয়ারিতে ঢাকায়  প্রথমবারের মতো একটি সম্মেলন আয়োজন করবে  ব্রিজ টু বাংলাদেশ।

যুক্তরাষ্ট্র সময় ৮ ডিসেম্বর ওয়াশিংটন ডিসিতে সংবাদ সম্মেলন করে সম্মেলনের বিস্তারিত তুলে ধরেন সম্মেলনের আহ্বায়ক ব্রিজ-টু-বাংলাদেশের চেয়ারম্যান প্রকৌশলী আজাদুল হক।

                 ‘উই আর ফর বাংলাদেশ’- স্লোগান সামনে রেখে  ফেব্রুয়ারি ২৬-২৭  ডিসেম্বর, দই দিনব্যাপী এ সম্মেলনে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন  ব্রিজ টু বাংলাদেশ সম্মেলনের উপদেষ্টা জাতীয় অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। বিশেষ অতিথি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল- এসডিজি’র  প্রধান সমন্বয়কারী  আবুল কালাম আজাদ। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন  ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী গোলাম মোহাম্মদ আলমগীর।

                সম্মেলনটি সম্পর্কে যেকোনো  তথ্য  পাবেন নির্ধারিত www.cone2019.com ঠিকানায়।