দেশে দুর্নীতি, মাদক ও অনিয়ম বিরোধী চলমান ‘শুদ্ধি অভিযান’ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ। তিনি বলেন, আমি মনে করি এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী তার অবস্থান স্পষ্ট করেছেন। তার নীতি, কৌশল ও লক্ষ্য স্পষ্ট যে-এ অভিযান চলমান থাকবে। প্রধানমন্ত্রী যেসব বিষয়ে নির্দেশনা দেন, আইনপ্রয়োগকারী সংস্থা ও গোয়েন্দাসংস্থার কাজ সেগুলো বাস্তবায়ন করা। আমরা অবশ্যই সেটি অব্যাহত রাখব। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামে জেলা ক্রীড়াসংস্থা আয়োজিত আন্তঃস্কুল দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
নগরীর এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম হলে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার মো. মাহাবুবর রহমান, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজি।
