দক্ষিণ কোরিয়ায় টাইফুন মিতাগর কেড়ে নিল ৯ প্রাণ

আপডেট : ০৩ অক্টোবর ২০১৯, ২৩:৩৭

দক্ষিণ কোরিয়ায় টাইফুন মিতাগের আঘাতে অন্তত নয় জনের প্রাণহানি এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। টাইফুনের প্রভাবে দেশটিতে ভারি বৃষ্টি ও প্রবল বাতাস বয়ে যাচ্ছে

দেশটির দক্ষিণাঞ্চলে বুধবার রাতে টাইফুন আঘাত হানে। এ সময়ে দুর্গত এলাকায় তাৎক্ষণিক বন্যা ও ভূমিধসের বিষয়ে সতর্ক করা হয়।

স্বরাষ্ট্র ও নিরাপত্তা মন্ত্রণালয় বলছে, বৃহস্পতিবার বিকেল নাগাদ মোট নয় জনের প্রাণহানি হয়েছে। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আরো পড়ুন: হংকংয়ে নিষিদ্ধ হবে মুখোশ!

মন্ত্রণালয় আরো বলছে, ঝড়ে এক হাজার বাড়িঘর ধ্বংস এবং দেড় হাজারেরও বেশি লোককে তাদের বাড়িঘর থেকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে।

মিতাগ চলতি বছরের ১৮তম টাইফুন এবং কোরীয় উপদ্বীপে আঘাত হানা সপ্তম ঝড়।-এএফপি

ইত্তেফাক/এমআর