নারায়ণগঞ্জের রূপগঞ্জে লায়ন্স ক্লাব অব ঢাকা ভিক্টোরির উদ্যোগে ৬ শতাধিক রোগীকে বিনা মূল্যে চক্ষুসেবা, সেলাই মেশিন ও ফলদসহ বিভিন্ন প্রজাতির ২ হাজার বৃক্ষ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী উপজেলার তারাবো পৌরসভার যাত্রামুড়া লায়ন মোজাম্মেল হক ভুঁইয়া কারিগরি স্কুল অ্যান্ড কলেজে এ সেবা প্রদান করা হয়। আলহাজ লায়ন মোহাম্মদ মোজাম্মেল হক ভুঁইয়ার তত্ত্বাবধানে এতে প্রধান অতিথি ছিলেন ডা. শহিদুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লায়ন নজরুল ইসলাম শিকদার, লায়ন নুরুল হুদা, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, লায়ন আকরামুজ্জামান, লায়ন ফরিদুল হক, লায়ন সাইদুর রহমান, লায়ন হরেরাম দাস, লায়ন সাজেদুর রহমান, লায়ন আব্দুল মতিন ভুঁইয়া প্রমুখ।
