‘আমাদের নারায়ণগঞ্জ আমরাই গড়ব এবং সাজাব। কোনো সন্ত্রাস-চাঁদাবাজ চাই না’ মন্তব্য করে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াত্ আইভী বলেছেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া এমনি এমনি হয়নি। সবার সহযোগিতায় হয়েছে। সেখানে আপনি রাস্তা ঘাট নোংরা করবেন, করতে পারবেন; কিন্তু এর জন্য শাস্তি আছে। বৃহস্পতিবার সকালে চাষাঢ়া শহিদ মিনার পরিষ্কার-পরিচ্ছনতা কর্মসূচির উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ঐ কথা বলেন তিনি। আইভী বলেন, শীতলক্ষ্যার পাড়ে বিভিন্ন কলকারখানা গড়ে উঠেছে। তারা শীতলক্ষ্যার পানি দূষণ করছে। শীতলক্ষ্যায় বর্জ্য ফেলছে। তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারছি না। এই ব্যবস্থা কারা নিবে? পরিবেশ অধিদপ্তর নিবে। তাদের বলব, এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। ম্যাজিস্ট্রেটের মাধ্যমে এসব বন্ধ করান। জরিমানা করুন।
