আজ এনডিএফ বিডি সিলেট বিভাগীয় বিতর্ক উত্সব

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ০০:০৮

বাংলাদেশের বিতর্ক আন্দোলনের সর্ববৃহত্ কেন্দ্রীয় সংগঠন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ-এর আয়োজনে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে চতুর্থ এনডিএফ বিডি সিলেট বিভাগীয় বিতর্ক উত্সব ’১৯। বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এই আয়োজনে সিলেট বিভাগের বিভিন্ন স্কুল, কলেজ, মেডিক্যাল কলেজ, ইউনিভার্সিটির শিক্ষক, শিক্ষার্থীসহ প্রায় ১৫০০ বিতার্কিক অংশগ্রহণ করবে। সিলেট নগরীর কাজী নজরুল ইসলাম মিলনায়তনে সকালে অনুষ্ঠিতব্য এই উত্সবে থাকছে বারোয়ারি বিতর্ক প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, আঞ্চলিক বিতর্ক, প্লানচেট বিতর্ক, জুটি বিতর্ক, প্রদর্শনী বিতর্ক এবং সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সিলেট জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। বিশেষ অতিথি থাকবেন এনডিএফ বিডি-এর চেয়ারম্যান এ কে এম     শোয়েব, মহাসচিব তামজীদ হাসান পাপুল ও কো-চেয়ারম্যান খলিলুর রাহমান। এই বিতর্ক উত্সবের  প্রিন্ট মিডিয়া পার্টনার দৈনিক ইত্তেফাক।  —প্রেস বিজ্ঞপ্তি