আহমেদুর রহমান
জাতীয় ও আন্তর্জাতিক স্বর্ণপদকপ্রাপ্ত খ্যাতনামা সমবায়ী, প্রখ্যাত রাজনীতিবিদ ও বরেণ্য সমাজসেবী আহমেদুর রহমান চৌধুরীর ৩৬তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। এ উপলক্ষ্যে আহমেদুর রহমান চৌধুরী স্মৃতি সংসদ ও আহমেদুর রহমান চৌধুরী ফাউন্ডেশন যৌথভাবে দুই দিনব্যাপী আয়োজিত কর্মসূচির মধ্যে রয়েছে আজ সকাল ৭টায় কবর জেয়ারত, বাদজুমা খতমে কোরআন, বাদ আসর বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও এতিমখানায় দোয়া ও মিলাদ মাহফিল। কাল এ আর চৌধুরী ফাউন্ডেশন মিলনায়তনে বিকাল ৩টায় স্মরণ সভা।
