চার সংগঠনকে নভেম্বরে সম্মেলন করার নির্দেশ আওয়ামী লীগের

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ০০:১৩

আগামী ৩০ নভেম্বরের মধ্যে সম্মেলন করতে চার সহযোগী সংগঠনকে চিঠি দিয়েছে আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার এ চিঠি পাঠানো হয়। এতে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ ও শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটিকে ৩০ নভেম্বরের মধ্যে সম্মেলন সম্পন্ন করতে বলা হয়েছে।

কৃষক লীগের সাধারণ সম্পাদক বরাবর দেওয়া চিঠিতে বলা হয়েছে, ‘গত ২ অক্টোবর ২০১৯ তারিখে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কৃষক লীগের কাউন্সিল অধিবেশন ৩০ নভেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য নির্দেশ প্রদান করেছেন। আশা করি, নির্দিষ্ট সময়ের মধ্যেই আপনি কৃষক লীগের কাউন্সিল সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।’