উত্তরায় চীনা নাগরিকের হোটেল থেকে ক্যাসিনোর সরঞ্জাম উদ্ধার

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ০০:১৪

রাজধানীর উত্তরায় এক চীনা নাগরিকের মালিকানাধীন আবাসিক হোটেল থেকে ক্যাসিনোর সরঞ্জাম ‘মাহাজং’ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। উত্তরার ১৪ সেক্টরের ১৫ নম্বর সড়কের ৫৬ নম্বর বাড়ি থেকে কেন্ট নামে ঐ ব্যক্তির মালিকানাধীন কফি হাউজ চায়নিজ রেস্টুরেন্ট এবং আবাসিক হোটেল থেকে দুইটি ক্যাসিনোর ইলেক্ট্রিক গ্যাম্বলিং মেশিন মাহাজং উদ্ধার করা হয়।  মিথ্যা তথ্যে আনা এসব সরঞ্জামে প্রায় ৩ লাখ টাকা শুল্ক ফাঁকি দেওয়া হয়েছে বলে জানিয়েছে শুল্ক গোয়েন্দা বিভাগ।