জার্মানিতে সার্কাসের দল থেকে পালিয়ে যাওয়া একটি জেব্রাকে গুলি করে মেরে ফেলা হয়েছে। উত্তরাঞ্চলীয় রস্টক শহরের পুলিশ বলেছে, বুধবার জেব্রাটি টেসিন থেকে রস্টকে যাওয়ার হাইওয়েতে উলটো দিকে ছুটছিল। এতে গাড়ি চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়। জেব্রাটি হঠাত্ সামনে এসে পড়লে একটি গাড়িকে ব্রেক টেনে ধরতে হয়, তখন পেছন থেকে আরেকটি গাড়ি এসে সেটিকে ধাক্কা দেয়। ফলে কিছু গাড়ির ক্ষতিসাধন হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। পরে কর্মকর্তারা জেব্রাটিকে গুলি করে মেরে ফেলেছে। সার্কাস দল থেকে আরো একটি জেব্রা পালিয়ে গিয়েছিল। কিন্তু কর্মকর্তারা সেটিকে ধরে ফেলতে সক্ষম হন। খবর :বিবিসি।
