কমলনগরে দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ নিহত ২

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ০৩:৫০

লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় স্বেচ্ছাসেবক লীগ নেতাসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ১১টার দিকে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন-উপজেলার হাজিরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি করুনানগর এলাকার বাসিন্দা পার্থ কুমার দাস ও একই এলাকার রোকন।

আরও পড়ুন : ৩৩ দিনে মিয়ানমার থেকে এসেছে ৬ হাজার মেট্রিক টন পেঁয়াজ

স্থানীয়রা জানান, লক্ষ্মীপুরগামী মাছবাহী দ্রুতগতির একটি পিকআপ ভ্যান বিপরীতগামী একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী রোকন ঘটনাস্থলেই মারা যায় এবং অপর আরোহী স্বেচ্ছাসেবক লীগ নেতা পার্থ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/কেআই