বিনোদন ডেস্ক
গ্র্যামি অ্যাওয়ার্ডের ৬১তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী বছরের ১০ ফেব্রুয়ারি। এরইমধ্যে অ্যাওয়ার্ডে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়েছে। এই আসরে সর্বোচ্চ মনোনয়ন পেয়েছেন মার্কিন পপ তারকা কেন্ড্রিক লামার। মোট ৮টি বিভাগে মনোনয়ন পেয়েছেন এই সঙ্গীতশিল্পী। শুধু তাই নয়, আকর্ষণীয় ৩টি বিভাগের জন্য মনোনয়ন পেয়েছেন তিনি। বিভাগ ৩টি হলো অ্যালবাম অব দ্য ইয়ার, রেকর্ড অব দ্য ইয়ার ও সং অব দ্য ইয়ার। কেন্ড্রিকের পরবর্তী অবস্থানে রয়েছেন কানাডিয়ান সঙ্গীতশিল্পী ড্রেক।
