ইউটিউবে ‘প্রেমেরই ছোঁয়া’

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ২০:৫৬

 

নতুন একটি গানের মিউজিক ভিডিওর মডেল হলেন আতিক শামস ও ঝরা। গানটিতে কণ্ঠ দিয়েছেন আতিক শামস ও তনুশ্রী রয়। গানের শিরোনাম ‘প্রেমেরই ছোঁয়া’। আগামীকাল সন্ধ্যা ৭টায় গানটি এসএস মিউজিক ক্লাবের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে। গানটির ভিডিও নির্মাণ করেছেন ওসমান মিরাজ। তিনি বলেন, ‘বিলিয়ান বিপুর কথায় এবং আবিদ রনির সুরে এ গানটি সত্যিই অসাধারণ। দর্শকরা গান ও ভিডিওটি পছন্দ করবেন বলে আশা করছি।’

রোহান ও বেলালের কোরিওগ্রাফিতে গানটির চিত্রগ্রহণ করেছেন মেহেদি রনি।