মধুখালীতে ১৪০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মধুখালী থানা পুলিশ। আটক ব্যক্তি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার পোস্ট অফিসপাড়া এলাকার মৃত হাবিবুর রহমান মন্ডলের ছেলে মো. আকুল মন্ডল (২৮)। শুক্রবার তাকে ফরিদপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১২টার সময় ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের কামারখালী আড়পাড়া গড়াই সেতুর টোলপ্লাজার সামনে দর্শনা থেকে ঢাকাগামী যাত্রীবাহী রয়েল এক্সপ্রেস থেকে আকুলকে আটক করা হয়।
আরও পড়ুন: জয়পুরহাট-আক্কেলপুর সড়ক দ্রুত সংস্কারের দাবিতে মানববন্ধন
মধুখালী থানার পরিদর্শক (ওসি) মো. মিজানুর রহমান জানান, শুক্রবার আটক আকুল মন্ডলকে মাদক নিয়ন্ত্রয়ণ আইনে একটি মামলা দিয়ে ফরিদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
