‘এক বছরে নতুন বিরাটকে আবিষ্কার করেছি’

আপডেট : ১১ ডিসেম্বর ২০১৮, ২০:৫৭

বিরাট আমার জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন এনেছে। আমি বরাবরই অগোছালো। সেই জায়গা থেকে এখন অনেকটা গুছিয়েছি।

বিনোদন ডেস্ক

 

আনুশকা শর্মা ও বিরাট কোহলির সাতপাকে বাঁধার এক বছর পূর্ণ হলো। নিজেদের বিশেষ এই সময়ে অস্ট্রেলিয়ায় রয়েছেন ভারতের এই দুই তারকা। চলতি মাসে মুক্তি পেতে যাচ্ছে আনুশকার ‘জিরো’ সিনেমা। ছবির প্রচারণার কাজ আগেই শেষ করে স্বামী বিরাটের সাথে উড়াল দিয়েছেন অস্ট্রেলিয়ায়। সেখানেই বিয়ের এক বছর উদযাপন করছেন তারা। পথচলার এক বছর প্রসঙ্গে আনুশকা বলেন, ‘বিরাট আমার জীবনে অনেক ইতিবাচক পরিবর্তন এনেছে। আমি বরাবরই অগোছালো। সেই জায়গা থেকে এখন অনেকটা গুছিয়েছি। আর এক বছরে নতুন বিরাটকে আবিষ্কার করেছি। আমাদের সময়টা খুব ভালো যাচ্ছে। সামনে দিনগুলোতেও এমনটা থাকতে চাই।’