সাভারে ৫ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ৬ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পৌর এলাকার অমরপুর মহল্লায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, আব্দুল রাজ্জাক সারকার (৪৫), মোয়াজ্জেম (৩৮), সাদ্দাম হোসেন (২৮), কালা মানিক (৩০), সোহেল সরদার (৪২) ও আশু মিয়া (৩৫)।
সাভার থানা এসআই তাহমুদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার অমরপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ৬ মাদক ব্যবসায়ীকে আটকের পর তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশী করে ৫ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: চোখে টেস্টার ঢুকিয়ে অন্ধ করার ঘটনায় চূড়ান্ত প্রতিবেদন দাখিল
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
ইত্তেফাক/নূহু
