শিক্ষকতায় তারুণ্য:ভবিষ্যত পেশার কারিগর

আপডেট : ০৪ অক্টোবর ২০১৯, ১৯:৪৩

শিক্ষায় গুণগত মান অর্জন, ‘মিড-ডে মিল কর্মসূচি’ বাস্তবায়ন এবং ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধকে জানি’ কার্যক্রমের অগ্রগতি বিষয়ে শিক্ষক অ্যাম্বাসেডর, প্রতিষ্ঠান প্রধান এবং অন্যান্য শিক্ষক কর্মকর্তাদের অংশগ্রহনে আজ ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে সকাল ৯.টায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, ঢাকায় আলোচনা সভার আয়োজন করা হয়েছে।  এবারের বিশ্ব শিক্ষক দিবসের প্রতিপাদ্য বিষয় ‘শিক্ষকতায় তারুণ্য: ভবিষ্যত্ পেশার কারিগর’। উক্ত বিষয়ের আলোকে এসডিজি-৪ তথা গুণগত শিক্ষা বাস্তবায়নে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃক সামপ্রতিক সময়ে গৃহীত পদক্ষেপগুলো নিয়ে বিশেষ আলোকপাত করা হবে। উপস্থাপনা পর্বে অ্যাম্বাসেডর শিক্ষকদের পক্ষে তাদের সার্বিক কার্যক্রম উপস্থাপন করা হবে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রফেসর ড. সৈয়দ মো. গোলাম ফারুক । তিনি নতুনভাবে নতুন আঙ্গিকে আরো পরিশীলিত রূপে শিক্ষক বাতায়ন ওয়েব ভার্সন ও মোবাইল অ্যাপ উদ্বোধন করবেন। শিক্ষক বাতায়ন শিক্ষকদের জন্য তৈরি একমাত্র ওয়েব পোর্টাল। যার মাধ্যমে শিক্ষকগণ তাদের তৈরীকৃত কন্টেন্ট,ছবি কিংবা ভিডিও আপলোড এবং ডাউনলোড  করতে পারবেন। 

প্যানেল ডিসকাসনে ‘শিক্ষকতায় তারুণ্য: ভবিষ্যত পেশার কারিগর’ আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সরকারি টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ প্রফেসর কানিজ সৈয়েদা বেন্তে সাবাহ্, এটুআই’র ই-লার্নিং স্পেশালিস্ট প্রফেসর ফারুক আহমেদ;সিনিয়র স্পেশালিস্ট (পরীক্ষা ও মূল্যায়ন) প্রফেসর রবিউল কবির চৌধুরী,রায়হানা তসলিম,আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজের অধ্যক্ষ লে: কর্নেল মাসুদ রানা,  সেলিনা জামান, শাহ্ সুফী মোহাম্মদ আলী রেজা। মডারেশনে থাকবেন সহযোগী অধ্যাপক ও সংযুক্ত কর্মকর্তা এটুআই মোহাম্মদ কবীর হোসেন ে